ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

যশোরের নারী সাংবাদিক শাহানারা বেগমের মৃত্যু

  • জহিরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • ৮০১ বার পড়া হয়েছে

চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোরের নারী সাংবাদিক শাহানারা বেগম। তিনি রবিবার (২৬শে মার্চ) রাতে শহরের সার্কিট হাউজপাড়ারস্থ তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বার্তায় শাহানারা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তাঁর বার্তায় বলা হয় আজ সোমবার বাদ জোহর কারবালা মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে কারবালা কবর স্থানে দাফন করা হবে। প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য শহানারা বেগমের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

শাহানারা বেগম দৈনিক জনকণ্ঠ পত্রিকায় দিনাজপুরের হিলি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর ১৯৯৬ সালে নিজ জন্মস্থান যশোর ফিরে এসে, দৈনিক খবরে যশোর সংবাদদাতা হিসাবে সাংবাদিকতা শুরু করেন। এর পর তিনি সাপ্তাহিক ‘ঝড়’ নামে পত্রিকার সম্পাদনা করেন। গুণী এই নারীর সম্পাদনায় যশোর অঞ্চলে সাপ্তাহিক ঝড় পত্রিকাটি সুনামের সঙ্গে প্রকাশনা চালিয়ে আসছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পরবর্তীতে পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসাবে যশোরে কর্মরত ছিলেন। তার মেয়ে তামান্না ফারজানা খান চৌধুরীও মায়ের সাথে এটিএন বাংলা ও এটিএন নিউজের যশোরের দায়িত্বে আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

যশোরের নারী সাংবাদিক শাহানারা বেগমের মৃত্যু

আপডেট সময় ০৭:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩