ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে পুকুরে ডুবে ১১ বছরের স্কুলছাত্রের মৃত্যু প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির মক্কা প্যাক্টের সদস্যদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংযুক্তি : পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি চট্টগ্রামে চউকের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা, সিলগালা রেস্টুরেন্ট উদ্ধারকাজে ‘সাইবর্গ’ তেলাপোকা, ধ্বংসস্তূপে পৌঁছে দেবে ওষুধ পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে সোনা-টাকা লুটে নিল ডাকাতের দল

কুবিতে স্বাধীনতা দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শহিদ মিনারে ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

আজ সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে স্বাধীনতা দিবসের র‍্যালী শুরু হয়। কেন্দ্রীয় শহিদ মিনারে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবাররের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা পরিষদ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো, বিভিন্ন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পরেও অনেকেই জানে না কাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিলো, কারা আমাদের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে। ফলে এখনো স্বাধীনতা দিবসে আমাদের সেই ইতিহাস বলতে হয়। অথচ স্বাধীনতা দিবস হবার কথা আনন্দ, উৎসবে পরিপূর্ণ। আমাদের উচিত ইতিহাস সম্পর্কে জানা এবং সেই সময়ের পাকিস্তানি শোষক ও হানাদার বাহিনীর যে আত্মারা এখনো রয়ে গেছে, যারা আমাদের মাঝে বিভিন্ন সময় নানা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের থেকে সজাগ থাকতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে পুকুরে ডুবে ১১ বছরের স্কুলছাত্রের মৃত্যু

কুবিতে স্বাধীনতা দিবস পালিত

আপডেট সময় ১২:২৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩