ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জামালপুরের ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

২৬ মার্চ প্রত্যুষে ৩১ তপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামপুর প্রেসক্লাবসহ সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির নেতৃত্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আঃ সালাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, সরকারি ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ জামান আব্দুন নাসের চৌধুরী চার্লেস, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় ০৯:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩