ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক

 ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন এবং কুজকাওয়াজসহ বিভিন্ন আয়োজন

আজ ২৬শে মার্চ ২০২৩ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩। চট্টগ্রাম প্রশাসন কর্তৃক এম. এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩-এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম।

জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম(বার) পিপিএম(বার), ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার) পিপিএম(বার), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর আহমেদ ও জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল।

সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন-ফেস্টুন ও শান্তির পায়রা অবমুক্তকরণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শিক্ষা প্রতিষ্ঠান, আনসার-ভিডিপি, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড ও ব্যান্ডদলের সমন্বয়ে গঠিত প্যারেড কন্টিনজেন্টের মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। শেষে জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক

 ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন এবং কুজকাওয়াজসহ বিভিন্ন আয়োজন

আপডেট সময় ০৪:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩