ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে। রবববার (২৬ মার্চ) দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের সম্মানে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, গোয়াইনঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, লিঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

এছাড়া দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, স্কাউট, কাব দলের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাফলং, বারহাল, পুর্ণানগর ও হাটগ্রাম শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতার মিছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
এদিকে বেলা ২ টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আপডেট সময় ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩