ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

নারায়ণগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট মা-ভাই আহত

  • মোঃ হানিফ মাদবর
  • আপডেট সময় ০৯:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শরীফ ভুইয়ার বাড়িতে গত ২৪ মার্চ শুক্রবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। ২৫ মার্চ পাঁচজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে ।

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও পূর্ব শত্রুতার জের ধরে ১০/১২ জনের একদল সন্ত্রাসী রামদা,ছুরি,হকিস্টিক,কুড়াল, এসএসপাইপ সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা,স্বর্ণালংকার সহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক শরীফ ভুইঁয়ার মা জাহানারা বেগম (৫০) ও ছোট ভাই রাকিবুল ইসলামকে (২৪) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই সময় সাংবাদিক শরীফ বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় মোঃ শরীফ ভূইয়া বাদী হয়ে জাঙ্গীর গ্রামের মাসুদ(৩৬), সোহেল(৪০), আব্দুর রউফ(৪২), মোবারক(৪৬), নুরু মিয়াকে(৪৪) আসামী করেরূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন,মামলা রুজু করা হয়েছে । আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

নারায়ণগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট মা-ভাই আহত

আপডেট সময় ০৯:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩