সেবা মূলক সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদ, সিলেট এর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে “খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার (রানা) ও চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে গোয়ানঘাট ছাত্র পরিষদ সিলেটের উদ্যোগে খাদ্যা সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
রোজার ফজিলত সম্পর্কে জানতে পড়ুন রমজানের দোয়া ও ফজিলত এক থেকে ৩০ পর্যন্ত
বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলার পরিষদের সিএ লুৎফুর রহমান ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২০ কেজি, তেল ২ লিটার, লবণ ২ কেজি, চিনি ২ কেজি, ডাল ২ কেজি ও খেঁজুর ১ কেজি।
বিতরণ কার্যক্রমে উপস্থিত নেতৃবৃন্দ ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার (রানা) ও চ্যারিটি গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নোমান আহমদ গোয়াইনঘাট 




















