ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ

বগুড়ায় মেয়ের সহপাঠীর অভিভাবকদের হেনস্তা: বিচারক প্রত্যাহার!

শ্রেণিকক্ষ পরিষ্কার করা সংক্রান্ত ঘটনার জেরে নিজের মেয়ের সহপাঠীদের অভিভাবকদের হেনস্তা করার অভিযোগ ওঠে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে। ওই অতিরিক্ত জেলা ও দায়রা জজকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধান বিচারপতির নির্দেশে রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে তার মেয়ের সহপাঠীদের অভিভাবকদের হেনস্তা, অবৈধভাবে ক্ষমতা ব্যবহার, সাইবার আইনে শিক্ষার্থীদের মামলার হুমকি ও অভিভাবকদের পা ধরতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

জানা যায়, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পালাক্রমে শ্রেণিকক্ষ পরিষ্কার করার নিয়ম রয়েছে। তবে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিনের মেয়ে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে অস্বীকৃতি জানায়। এমনকি ফেসবুকে অন্য শিক্ষার্থীদের ‘বস্তির মেয়ে’ উল্লেখ করে পোস্ট দেয় সে। এতে অন্য শিক্ষার্থীরাও পাল্টা পোস্ট দেয়। এরপর রুবাইয়া ইয়াসমিন স্কুলে যান এবং অভিভাবকদের জোরপূর্বক পা ধরে মাফ চাইতে বাধ্য করেন। অন্যথায় সাইবার নিরাপত্তা আইনে শিক্ষার্থীদের নামে মামলার হুমকি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

বগুড়ায় মেয়ের সহপাঠীর অভিভাবকদের হেনস্তা: বিচারক প্রত্যাহার!

আপডেট সময় ১০:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩