ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ

‌‘ব্রাজিলের কোচ হওয়ার জোর সম্ভাবনা আনচেলত্তির’

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই কোচ খুঁজে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দেশীয় কোচদের অধীনে টানা ব্যর্থতার পর এবার বিদেশি কোচদের দিকে মনোযোগ তাদের। তবে হ্যাভিওয়েট কোচদের পেছনে তাদের সেই দৌড় এখনও অব্যাহত আছে। এই তালিকায় ছিলেন লুইস এনরিকে, পেপ গার্দিওলা, জিনেদিন জিদান, কার্লো আনচেলত্তি ‍ও জোসে মরিনহোসহ আরও অনেকে। তবে শেষ পর্যন্ত গুঞ্জন ছিল বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তবে সেসব আলাপ তিনি উড়িয়ে দিয়েছেন। সেই আলাপ নতুন করে আবারও উঠেছে।

এবার ব্রাজিলিয়ান বিশ্বকাপ দলের গোলরক্ষক এডারসন বলেছেন সেই প্রসঙ্গে। তার মতে, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে জোর সম্ভাবনা রয়েছে। দ্রুতই তিনি আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে আশাবাদী।

রিয়াল মাদ্রিদের এই কোচের অধীনে বেশ কয়েকজন ব্রাজিলিয়ান খেলেছেন। এখনও দলে আছেন ব্রাজিল ডিফেন্ডার এডার মিলিতাও, দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে এই ইতালিয়ানের কোচিংয়ে খেলেছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোও। তাদের সঙ্গে আনচেলত্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানালেন এডারসন। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক খুব দ্রুত নতুন কোচ পাবেন বলে আশার কথা শুনিয়েছেন।

dhakapost
সংবাদ সম্মেলনে এসে এই দাবি করেন এডারসন

এডারসন বলছেন, ‘তার সম্পর্কে যা জেনেছি তা হলো, তিনি একজন অসাধারণ কোচ, দলের সবাই তাকে পছন্দ করে। তার ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ ও সফল। শেষ পর্যন্ত তিনি (ব্রাজিলের কোচ) হবেন কিনা, আমরা সেটি নিকট ভবিষ্যতে দেখতে পাব।’

তবে এডারসন এই দীর্ঘ কোচ  না পাওয়ার হতাশা দ্রুতই কাটাতে চান, ‘আশা করি, আমরা দ্রুত একজন নতুন কোচ পেয়ে যাব। (নতুন কোচ কে হবেন) তা জানতে আমিও আগ্রহী। কারণ এ নিয়ে খুব বেশি জল্পনা-কল্পনা হয়েছে। ব্রাজিলিয়ান নাকি বিদেশি কোচ আসছেন? আমরাও সেটি জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি।’

এর আগে ফেব্রুয়ারিতে ইএসপিএন ব্রাজিল সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছিল যে, ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন আনচেলত্তি। পরে অবশ্য এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সিবিএফ। আগামী শনিবার রাত ৪টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে সাংবাদিকদের সামনে আনচেলত্তির কোচ হওয়ার প্রসঙ্গে মুখ খোলেন এডারসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

‌‘ব্রাজিলের কোচ হওয়ার জোর সম্ভাবনা আনচেলত্তির’

আপডেট সময় ০১:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩