সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

পাকিস্তান ক্রিকেটে ফের নাটকীয়তা, সরে দাঁড়ালেন ইউসুফ

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণার পরদিনই মত পাল্টায় পিসিবি। এরপর সাবেক এই ব্যাটারকে ব্যাটিং কোচের দায়িত্বে বহাল রাখা হয়। তাকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় আব্দুর রেহমানকে। আসন্ন আফগানিস্তানকে সামনে রেখেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই ইউসুফ সরিয়ে নিয়েছেন নিজেকে।

আচমকাই এই সিদ্ধান্ত জানিয়েছেন ইউসুফ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আফগান সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে আব্দুর রেহমানকে। প্রধান কোচের পাশাপাশি ব্যাটারদের দায়িত্বও সামলাবেন তিনি।

এর আগে থেকেই পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন ইউসুফ। পাকিস্তানের বয়স ভিত্তিক বিভিন্ন দলের পরামর্শক হিসেবেও ছিলেন তিনি। তার আকস্মিক সরে যাওয়ার কারণ অবশ্য জানা যায়নি। এর আগে প্রধান কোচ বানিয়ে আবার মতবদলের বিষয়ে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, আগেরদিনের ঘোষণা ভুল ছিল।

আসন্ন এই সিরিজকে ঘিরে পিসিবির একের পর এক সিদ্ধান্তে সমলোচনা দেখা দিচ্ছে। দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে বিশ্রামে রেখে দল ঘোষণা করে বোর্ড। যদিও তাদের সঙ্গে আলোচনা ছাড়াই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ তো বলেই দিয়েছেন যে, শেঠি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।

দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ। শাদাব খানকে অধিনায়ক বানিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। একইসঙ্গে দল দিয়েছে আফগানিস্তানও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তান ক্রিকেটে ফের নাটকীয়তা, সরে দাঁড়ালেন ইউসুফ

আপডেট সময় ০১:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩