ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ

রেকর্ডগড়া দুর্দান্ত এক ইনিংস খেলেও বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ হয়েছিল নিষ্ফল। সেই ম্যাচে বৃষ্টিই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। যার কারণে এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর সুযোগ হাতছাড়া হয় তামিম ইকবালদের। তাই আজকের (২৩ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ টাইগারদের সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ। এক্ষেত্রে আইরিশদের পাশাপাশি তাদের বৃষ্টির সঙ্গেও লড়তে হতে পারে। কেননা আজও মেঘাচ্ছন্ন সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল স্বাগতিকরা। সেই ম্যাচে সাকিব আল হাসানরা আইরিশদের রেকর্ড ১৮৩ রানে পরাজিত করেছিল। ব্যাটারদের সেই দাপট অব্যাহত থাকে দ্বিতীয় ওয়ানডেতেও। মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের (৩৪৯ রান) ম্যাচটা শেষ পর্যন্ত ভেস্তে যায় বৃষ্টিতে।

ওয়নেডে ফরম্যাটে বেশ সফল দল হলেও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারে টাইগাররা। তাই নিজেদের পুরনো ছন্দ ফিরিয়ে আনার মিশনে আজকের ম্যাচে নামবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। তবে আগের ম্যাচের মতো পরিত্যক্ত হলে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। অন্যদিকে, তারা হোঁচট খেলে আইরিশদের সঙ্গে ড্র নিয়েই সিরিজটি শেষ হবে।

এর আগে বুধবার বাংলাদেশের দলের ক্রিকেটাররা দলীয় অনুশীলন করেছেন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে বোলিং অনুশীলন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। তাই এদিন ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক। তাকে অনেক্ষণ নানা খুঁটিনাটি কৌশল দেখিয়ে সঙ্গ দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

একইদিন এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা বোলিং অনুশীলন করেছেন। এমনকি বোলিং অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তও। তবে ছেলে অসুস্থ থাকায় অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। পরে তিনি আবার দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। ব্যক্তিগত কাজ থাকায় সাকিবও যোগ দেন পরে।

শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। নাসুম আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ইনজুরি থেকে ফেরা মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদের পরিবর্তে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য

বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগ

আপডেট সময় ০১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩