ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া এলাকার মৃত আ: সামাদের ছেলে মোঃ লিটন (৪০)। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

জানা গেছে, বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।

এটিএসআই লালন হোসেন বলেন, বুধবার সকালে একটি ট্রাক ( বগুড়া ড- ১১-২৭২৬) দুপচাঁচিয়া থেকে বগুড়া শহর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজি (নওগাঁ থ- ১১-০০৩৫) ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে সেখানে সিএনজি চালক লিটন মারা যান। বাকি চারজনের অবস্থা আশংকাজনক।

এ বিসয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, “ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় ১২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩