ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

নাটোরে গুলি করে কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা

নাটোরের হয়বতপুর এলাকায় মাথায় ও গলায় গুলি করে ফরহাদ খন্দকার (৩০) নামে এক কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ফরহাদ খন্দকার সদর উপজেলার হয়বতপুর এলাকার মসলুর উদ্দিনের ছেলে। এই ঘটনায় স্থানীয়রা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ফরহাদ খন্দকার কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর নেয় তার।

পরে রাত ১ টার দিকে বাড়ির সামনে হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় রাজশাহী থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ওসি নাছিম আহমেদ আরও জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা অপরাধিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে গুলি করে কুলি শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ১২:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩