ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

পাকুন্দিয়া ৯৯৯ কল দিয়ে রক্ষা হয়নি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ধানের জমি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ১ বিঘা জমির ধান কেটে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের ওয়ার্ডের আইজউদ্দিন খানের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন খানের ১ বিঘা জমির ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে একই গ্রামের তোফায়েল আহম্মেদসহ প্রতিবেশীদের বিরুদ্ধে।

ঘটনার বিবরনে জানা যায়,সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টায় দিকে চন্ডিপাশা গ্রামের মুখলেছুর রহমানের ছেলে তোফায়েল আহম্মেদের নের্তৃত্বে মুখলেছুর রহমানের ছেলে সাকিবসহ ৬-৭ জন নাজিমুদ্দিন খানের ১ বিঘা জমির ধান গাছ কেটে নষ্ট করে দেয়।এ সময় ৯৯৯ দিয়ে কল দিয়ে সাহায্য চায় নাজিম উদ্দিন খান।তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছালে সবাই দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে নাজিমুদ্দিন খান বলেন প্রতিবেশী মুছলেহে উদ্দিনের ছেলে তোফায়েলদের সাথে আমাদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে পূর্বশত্রুতা রয়েছে।২০ মার্চ আমরা কোর্টে হাজিরা দিতে যাই।এই ফাকে তোফায়েল ৭-৮ জন লোক নিয়ে আমার ধানের জমি কেটে নষ্ট করে দেয়। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহম্মেদকে খুজে না পেয়ে,মোটোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন,নাজিম উদ্দিন আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা বলছে। আমরা কখনোই এই কাজ করি নাই।

৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পাকুন্দিয়া থানার এস আই আর্শাদ মিয়া ধান কেটে ফসল নষ্ট করার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে লিখিত অভিযোগ করতে নাজিম উদ্দিন খানকে বলেছি।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

পাকুন্দিয়া ৯৯৯ কল দিয়ে রক্ষা হয়নি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ধানের জমি

আপডেট সময় ১১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩