ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া নতুন ঘর আরো ১৩৩০ পরিবার পাচ্ছে

বগুড়ায় চতুর্থ পর্যায়ে আরো এক হাজার ৩৩০টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে যাচ্ছে। এ নিয়ে জেলায় মোট চার হাজার ৯২৩টি ভূমি ও গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত করা হয়েছে।

রোববার বেলা তিনটার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, বগুড়ায় চতুর্থ পর্যায়ে দশটি উপজেলায় এক হাজার ৩৩০টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২০১টি, আদমদীঘিতে ৮৪টি, ধুনটে ২৮টি, গাবতলীতে ৭০টি, কাহালুতে ১০টি, সারিয়াকান্দিতে ৪১৭টি, শাজাহানপুরে ৭৭টি, শেরপুরে ১৭১টি, শিবগঞ্জে ১১৫টি এবং সোনাতলায় ১৫৭টি ঘর দেয়া হবে৷

আগামী ২২ মার্চ বগুড়ার এক হাজার ৩৩০টিসহ সারাদেশে মোট ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার নুরুল ইসলাম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া নতুন ঘর আরো ১৩৩০ পরিবার পাচ্ছে

আপডেট সময় ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩