ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯শে মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা উপজেলার নন্দীডুমুর এলাকার আক্তারুল কবিরের মেয়ে।

মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে খালার বাড়ীতে বেড়াতে যাই। সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, দুপুরে মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তারা। পরে মিথিলাকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের ধারণা, সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় মিথিলা। এদিকে মিথিলার মৃত্যুতে তার বাড়ী নন্দীডুমুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩