ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

আর্তমানবতার সেবায় সিলেট রেলওয়ে জেলা স্কাউটসের যুগান্তকারী পদক্ষেপ

  • আসিফ জাহান, ঢাকা
  • আপডেট সময় ০৫:৫১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • ৮৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলার ব্যবস্থাপনায় ও লন্ডন প্রবাসী তাসলিমা বেগম মজুমদার ও মুহাম্মদ রাসেদ রহমান সরকার এর আর্থিক সহযোগিতায় গত ১৯ ও ২০ আগস্ট, ২০২২খ্রিঃ দুই দিনব্যাপী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সিলেট রেলওয়ে জেলার বিভিন্ন ইউনিট থেকে ১৫ সদস্য বিশিষ্ট লিডার, রোভার ও স্কাউট সমন্বয়ে একদল চৌকস টিম শুক্র ও শনিবার দুই দিনব্যাপী উজানীগাঁও এলাকায় মোঃ নুর উদ্দিন এর বাড়িতে অবস্থান করে নিরলসভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি নতুন গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন।

সিলেট রেলওয়ে জেলার সম্পাদক মোঃ আনিসুর রহমান সরকার এহিয়া’র নেতৃত্বে সমাজ উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করেন সিলেট রেলওয়ে জেলার যুগ্ম-সম্পাদক মোঃ আতিকুর রহমান, জেলা স্কাউট লিডার শামীম আহমদ, রোভার স্কাউট লিডার ইউসুফ আহমদ, রোভার স্কাউট ইমরান, নুরুল, আজিজুল, রুহিদ, ফাহিম, মিনহাজ, আরিফ, গার্ল-ইন-রোভার রিয়া, সাকি, স্কাউট রাকিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

গৃহহীন নুর উদ্দিন এর পরিবারকে নিজ হাতে একটি ঘর নির্মাণ করে দিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে বলে দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান টিম লিডার আনিসুর রহমান। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্যে আমরা প্রত্যকে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ানো উচিৎ সেটা হোক না ছোট কোন ভালো কাজ। এদিকে নতুন ঘর পেয়ে নুর উদ্দিন আনন্দে অভিভূত হয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মত আরও যারা অসহায় ও গৃহহীন আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

আর্তমানবতার সেবায় সিলেট রেলওয়ে জেলা স্কাউটসের যুগান্তকারী পদক্ষেপ

আপডেট সময় ০৫:৫১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২