ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

পটল চাষে ব্যাস্ত সময় পার করছে ঝিকরগাছার চাষীরা

পটল একটি উচ্চ ফলনশীল সবজি। পটল চাষে ব্যস্ত সময় পার করছে ঝিকরগাছার চাষীরা।  পটল একটি লাভজনক ফসল। ঝিকরগাছা উপজেলায় কয়েক হাজার একর জমিতে পটলের চাষ হয়। শীত মৌসুম ব্যতীত সারা বছরই পটল চাষ করা যায়।  পটল লাগানোর সময় অক্টোবর – নভেম্বর। 

পটল চাষ করে এখানকার চাষিরা স্বাবলম্বী হওয়ার সপ্ন দেখছেন।  ঝিকরগাছায় সবচেয়ে বেশি পটল চাষ হয় গদখালী ইউনিয়নে, পানিসারা ইউনিয়ন  ও গঙ্গানন্দপুর ইউনিয়নে। পটল চাষে লোকসানের সম্ভাবনা অনেক কম, তাই কৃষকেরা পটল চাষে বেশি আগ্রহী। পটল যখন বাজারজাত হয় তখন শীতের সবজি থাকেনা, তাই পটল থাকে ক্রেতা চাহিদার শীর্ষে, তাই দামও পাওয়া যায় ভালো।

ভোরে মাঠে গেলেই চোখে পড়বে দলে দলে নারী পুরুষ মাঠে যাচ্ছে পটলের কৃত্রিম পরায়ণ করানোর জন্য।   পানিসারা ইউনিয়নের  টাওরা গ্রামের চাষি আকবার আলী বলেন,  আমি প্রায় ৩৫ বছর পটল চাষের সাথে জড়িত, বিকালে পুরুষ ফুল তুলপ বাসায় নিয়ে খুব ভোরে স্থী ফুল ছোয়াতে হয়, আমরা যা বুঝি কৃত্রিম পরায়ণ।

প্রতি বছরই পটল চাষ করি। এখন প্রতি কেজি পটল পাইকারী বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা।  ঝিকরগাছার পটল চাষিদের নিকট থেকে  ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিদিন ভোরে পটলের পুরুষ ফুল দিয়ে স্থী ফুলের কৃত্রিম পরায়ণের মাধ্যমে পটলের ফলন বাড়ানো সম্ভব। কৃত্রিম পরায়ণ না হলে স্থী ফুল শুকিয়ে যায়। পটল চাষ করে ঝিকরগাছা উপজেলার অনেক চাষি আজ স্বাবলম্বী।  পটলের অনেক ঔষধি গুণ আছে পটোলের পোড়া রস মধু সহ মুখে কিছুসময় রেখে  কুলকুচি  করলে মুখের দুর্গন্ধ দুর হয়।  পটলের পোড়া শাঁস ন্যাকড়া/ তুলায় নিয়ে ফোঁড়ার উপর চেপে রাখলে ফোঁড়া ফেটে যায়।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের দুইটি নতুন জাত উদ্ভাবন করেছে, ‘বারি পটল-১’ ও বারি পটল-২’  জাত দুইটি রোগবালাই  সহ্য করতে পারে ও উচ্চ ফলনশীল, হেক্টর প্রতি ফলন ৩০ থেকে ৩৫ মণ। আমাদের পক্ষ থেকে কৃষকদের কে সবরকম পরামর্শ দিয়ে থাকি, যেনো কোন কৃষকের লোকশান না হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

পটল চাষে ব্যাস্ত সময় পার করছে ঝিকরগাছার চাষীরা

আপডেট সময় ০৪:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩