সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

টাইব্রেকে হার আরচ্যারিতে

চাইনিজ তাইপে চলমান এশিয়া কাপ আরচ্যারিতে আজ (১৮ মার্চ) ছিল দলগত ইভেন্টের খেলা। রিকার্ভ, কম্পাউন্ড নারী ও পুরুষ দলগত ৪ ইভেন্টের মধ্যে বাংলাদেশ শুধু রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অংশ নিয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সেই ইভেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। 

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। দেশটির প্রতিযোগিদের সঙ্গে প্রথম দুই সেট হেরেছিলেন সাগর, রুবেল ও রাম কৃষ্ণ। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনে বাংলাদেশ। ৪-৪ সমতা হওয়ায় ম্যাচ টাইব্রেকে গড়ায়। শ্যুট অফে ভারতের তিন আরচ্যার করেন ২৮ স্কোর। বাংলাদেশের তিন জন করেন ২৭। এক স্কোর বেশি করায় ভারত ফাইনালে উঠে যায়।

টাইব্রেকে হেরে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে। আগামীকাল রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দুই আরচ্যার রুবেল ও দিয়া ব্রোঞ্জের জন্য খেলবেন। রিকার্ভ মিশ্র বিভাগে তারা লড়বেন স্বর্ণের জন্য। সবমিলিয়ে আগামীকাল বাংলাদেশ মোট চারটি পদকের জন্য লড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

টাইব্রেকে হার আরচ্যারিতে

আপডেট সময় ০১:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩