ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল তদন্ত করতে গিয়ে হামলার শিকার, ওসিসহ আহত ৫ পুলিশ সদস্য কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

বৃষ্টি বাড়তে পারে, ইঙ্গিত আবহাওয়া অধিদপ্তরের

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপপ্তর।  

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপপ্তর। একইসঙ্গে পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করেছে অধিদপ্তর।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে, আর আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা, গোপালগঞ্জ, নিকলি, বগুড়া, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কুমারখালীতে মাঝারি ধরনের (২২ মিমি) বৃষ্টিপাত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

বৃষ্টি বাড়তে পারে, ইঙ্গিত আবহাওয়া অধিদপ্তরের

আপডেট সময় ১২:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩