ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • সোহেল রানা
  • আপডেট সময় ১২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ৭৭৫ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৩ লাখ ২০ হাজার টাকার বৈদ্যুতিক তারসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নগরীর শাহমখদুম থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর কাশিয়াডাংগা থানার হড়গ্রাম নগরপাড়া এলাকার সাজ্জাদ আলীর ছেলে মনিরুল ইসলাম মনি (২৭) ও চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী খয়লান এলাকার জলিল হাওলাদারের ছেলে মনজুরুল ইসলাম।

এর আগে গত ১০ ফেব্রয়ারী দক্ষিণ নওদাপাড়া সিটি হাট মোড় থেকে জেলা আওয়ামীলীগের কার্যালয় পর্যন্ত দৃষ্টিনন্দন সড়ক বাতির ১৪টি পোলের ১২৬০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় তারা। যার মুল্য ১১ লাখ টাকা। এর একদিন পর রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সড়ক বাতিটি উদ্বোধন করার কথা ছিলো।

এরপর গত ১৯ ফেব্রয়ারী নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রা রেল ক্রসিং পর্যন্ত সড়ক বাতির ৪টি পোলের মোট ৩৫০ মিটার তার চুরি হয়। যার মুল্য ৩ লাখ টাকা।

এ ঘটনায় গত ২১ ফেব্রয়ারী রাসিকের বৈদ্যুতিক শাখার উপ-সহকারি প্রকৌশলী তানভির হাসান সজিব বাদি হয়ে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি মেহদেী হাসান বলেন, রাসিকের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় চক্রের দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার ১ নম্বর আসামি মনিরুল ইসলাম মনির দেয়া তথ্যে সিটি হাট এলাকার গমের ক্ষেতের ভিতর একটি প্লাস্টিকের বস্তায় ৪৮ মিটার তার উদ্ধার করা হয়। যার মুল্য ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ৩টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী খয়লান এলাকায় অভিযান চালিয়ে মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার বসত বাড়ির গোডাউন থেকে দুটি বস্তায় রাসিকের দৃস্টিনন্দন বাতির আর্থিং তার উদ্ধার হয়। যার মুল্য ২,৫০,০০০ টাকা।

তিনি আরও বলেন, বাকি বৈদ্যুতিক তার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩