ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

কুমিল্লায় পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ২ যুবক আটক

কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিক্সা হতে চাঁদা আদায়কালে দুইজন প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এ সময় চাঁদা আদায়ের নগদ ১ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টায় নগরীর রামঘাটলা সড়কের টপটেন শো-রুমের বিপরীত পাশে সড়কের সামনে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়,রামঘাটলা সড়কের টপটেন শো-রুমের বিপরীত পাশে সড়কের কতিপয় ব্যক্তি ভূয়া পুলিশ পরিচয় দিয়ে সিভিল পোষাকে বিভিন্ন সিএনজি, অটোরিক্সা ড্রাইভারদের গাড়ী পার্কিং করার ইস্যু দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও বলপ্রয়োগ করে বিভিন্ন গাড়ী হতে ৩০/৪০ টাকা করে চাঁদা আদায় করার সংবাদ পাওয়া যায়। ঘটনার বিষয়টি কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশ অবগত হওয়ার পর পরই বিষয়টি পুলিশ সুপার জানতে পারেন।
তাৎক্ষনিক পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশের টিমকে উল্লেখিত স্থানে গিয়ে পুলিশের পরিচয়দানকারি দুই প্রতারককে চাঁদার টাকাসহ আটক করে।

আটক হওয়া দুই প্রতারক হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া(২২) ( বর্তমানে সদরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ফিরোজ ড্রাইভারের ভাড়াটিয়া) এবং সদরের সাহাপাড়ার মো: স্বপন মিয়ার ছেলে মোঃ আরিফ(২৩)।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

কুমিল্লায় পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ২ যুবক আটক

আপডেট সময় ১০:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩