ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

সাপাহারে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও শিশু দিবস পালিত

নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯:৩০ মিনিট পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সাপাহার উপজেলা কমপ্লেক্সের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাপাহার থানা পুলিশ প্রশাসন, সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স, সদর ইউনিয়ন পরিষদ, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ, সাপাহার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলহেলাল ইসলামি একাডেমি স্কুল এন্ড কলেজ, সাপাহার সৃষ্টি একাডেমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপির সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এরপর বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সাপাহার উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপাহার সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা প্রাণী বিষয়ক কর্মকর্তা গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি। সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বঙ্গবন্ধুর জীবনী থেকে বিভিন্ন শিক্ষামূলক আলোচনা তুলে ধরে আলোচনা সভার সমাপনি বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ইস্ফাত জেরিন মিনা, মৎস্য অফিসার রোজিনা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা পারভিন, শিক্ষা অফিসার সামসুল কবির, বিআরডিএ কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার মোস্তাকিম হোসেন , আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে ১ম-২য়-ক গ্রুপ, ৩য়-৫ম- খ গ্রুপ ও ৬ষ্ঠ-১০ম- গ তিনটি গ্রুপে ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ী শিশু শিক্ষার্থী দের পুরস্কৃত করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

সাপাহারে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও শিশু দিবস পালিত

আপডেট সময় ০৭:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩