ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে ১৭ই মার্চ, ২০২৩ খ্রি. বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

আজ ১৭ই মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহা নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস । দিনের শুরুতে সকাল ০৮.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এস এম মুরাদ আলি এর নেতৃত্বে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ হবিগঞ্জ শহরস্থ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ সুপার , হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করেন।

সকাল ১০:৩০ ঘটিকায় আলোচনা সভা, শিশুদের নিয়ে কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি, সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ সহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন নেতৃবৃন্দ ও সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

আপডেট সময় ০৭:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩