ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

প্রেমের সুত্র ধরে ঝিকরগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় সাদিয়া খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাদিয়া খাতুন ঝিকরগাছা উপজেলা সদর ইউনিয়নের পদ্মপুকুর চাপাতলাঁ গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামের মেয়ে ও ঝিকরগাছা সরকারী শহীদ মশিয়ুর রহমান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (১৫ মার্চ) দুপুরে চাঁপাতলা গ্রামে সাদিয়ার নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সাদিয়া খাতুনের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সাদিয়ার সাথে সাগরপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই এর ছেলে আকাশ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা প্রায়ই একে অপরের সাথে মেলমেশা করতো এবং দু’জন বিবাহ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আকাশের পরিবার বিষয়টি মেনে নিতে চায়নি। হঠাৎ করে সাদিয়ার আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় নানারকম জল্পনা-কল্পনা শুরু হয়। ঘটনার দিন সকালেও আকাশকে সাদিয়াদের বাড়িতে দেখা গেছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুব্রত কুমার ও এস আই আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সাদিয়ার আত্মহত্যার ঘটনায় তা পরিবার থেকে কোন অভিযোগ করতে চাচ্ছেনা সাদিয়া খাতুনের দাদা ওয়াজেদ আলী ও চাচা আমিনুল ইসলাম।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

প্রেমের সুত্র ধরে ঝিকরগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩