ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বাবা-মা’র পরে পথ প্রদর্শক হিসেবে- বগুড়া পুলিশ সুপার সুদীপ

বৃহস্পতিবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য সাইরুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা খন্দকার মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক মাওলানা আবু তাহের ও মাওলানা মুহম্মদ আব্দুল হামিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মহানবী (সঃ) এর বিদায় হজ্বের ভাষণে পরিস্কার করে বলা হয়েছে আমাদের সমাজ জীবনে, রাষ্ট্র গঠনে গণতান্ত্রিকতার কথা। বলা হয়েছে ক্রীতদাস ও দাসী কথা। বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যর কথা। পবিত্র কোরআনে মহানবীর কথা বলা হয়েছে। সৃষ্টিকর্তা মানুষের কল্যাণে যুগে যুগে তার প্রেরিত নবী রাসুলদের পাঠিয়েছেন সমাজের, গোষ্ঠীর তথা সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসেবে। আর শিক্ষার্থীদের জীবনে বাবা-মা’র পরে পথ প্রদর্শক হিসেবে দিক নির্দেশনা দেন সম্মানিত শিক্ষকরা।

শিক্ষকরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে তোমাদের মেধাবী করে গড়ে তোলে। যাতে করে শিক্ষার্থীরা আগামী দিনে একজন কর্মঠ, পরিশ্রমী এবং মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে। তাই শিক্ষার্থীদের সঠিক শিক্ষা গ্রহন করে সমাজের তথা দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ক্বিরাত, হামদ/না’ত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে অনুষ্ঠানের দেশ ও জাতির সমৃদ্ধি এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম হোসাইন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

শিক্ষার্থীদের বাবা-মা’র পরে পথ প্রদর্শক হিসেবে- বগুড়া পুলিশ সুপার সুদীপ

আপডেট সময় ০৬:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩