ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়ায় হোটেল ড্রীম প্যালেসের মালিকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া সদরে ড্রীম প্যালেস নামের এক আবাসিক হোটেলের মালিকসহ ১১ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়েছে। আবাসিক হোটেলের আড়ালে যৌনকর্ম ও যৌনকর্মের উদ্দেশ্যে আহ্বান জানানোর অভিযোগে বুধবার (১৫ মার্চ) দিনগত রাতে উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, হোটেল মালিক ইমাম রাসেল (৪০), ব্যবস্থাপক এমদাদুল হক মিলন (৩৮) ও কেয়ারটেকার মহিদুল ইসলাম (৩৫)। বাকি আটজন যৌনকর্মী ও খরিদ্দার।

এরমধ্যে হোটেল মালিক ইমাম রাসেল ও ব্যবস্থাপক এমদাদুল হক মিলন পলাতক। বাকিদের হোটেল থেকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, এক নম্বর আসামি ইমাম রাসেল তার আবাসিক হোটেল ড্রীম প্যালেসে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান করলে পাঁচ নারী ও তিন পুরুষকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আটক করা হয়। এসময় হোটলের কেয়ারটেকার মহিদুল ইসলামকেও আটক করে পুলিশ। তবে অভিযান টের পেয়ে হোটেল মালিক ইমাম রাসেল ও ব্যবস্থাপক এমদাদুল হক মিলন পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বগুড়ায় হোটেল ড্রীম প্যালেসের মালিকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩