ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

সীতাকুণ্ডে বিস্ফোরণ,সীমা গ্রুপের পরিচালক গ্রেপ্তার

  • মোঃ কামাল উদ্দিন
  • আপডেট সময় ০৫:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ৭৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও কারখানার পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার সান্টু বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর মামলায় অভিযুক্ত কারখানার অপর দুই পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), আশরাফ উদ্দিন বাপ্পিকে (৪২) গ্রেপ্তারে তাদের সীতাকুণ্ডের বাড়িতে অভিযান চালায় পুলিশ,কিন্তু তারা পালিয়ে যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন,বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে,মঙ্গলবার সন্ধ্যায় তারা চট্টগ্রাম নগরী থেকে মামলার ২ নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্লান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,বিস্ফোরণে ৭ জনের প্রাণহানি ও ২৫ জন আহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

সীতাকুণ্ডে বিস্ফোরণ,সীমা গ্রুপের পরিচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩