ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বগুড়ার সপ্তপদী মার্কেটে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত

বগুড়ায় মোবাইল মেরামত করতে এসে আশিক (২৫) নামে এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে শহরের সাতমাথা সপ্তপদী মার্কেটে এ ঘটনা ঘটে৷ আহত আশিক শহরের নাটাইপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শাহীনুজ্জামান ৷ তিনি জানান, নির্মাণ শ্রমিক আশিক তার অ্যান্ড্রয়েড মুঠোফোন ঠিক করাতে সাতমাথায় সপ্তপদী মার্কেটের করিমের দোকানে আসেন। সেখানে দোকানী ও শ্রমিকদের সাথে কোন এক বিষয়ে আশিকের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে দোকানী ও শ্রমিকরা আশিককে উপর্যপুরী ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তার শরীরের পেছনের অংশ আঘাত প্রাপ্ত হয়েছে। ইন্সপেক্টর শাহীনুজ্জামান আরও জানান, বর্তমানে আশিক আশংকামুক্ত। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বগুড়ার সপ্তপদী মার্কেটে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত

আপডেট সময় ০২:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩