ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বগুড়ায় আলু বোঝায় ট্রাক উল্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

বগুড়া সদর উপজেলায় আলু বোঝাই ট্রাক উল্টে অটোরিকশা চালক মোকারম হোসেন (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকারম শিবগঞ্জ উপজেলার গরনা গ্রামের মৃত আছের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক। তিনি জানান, বৃহস্পতিবার সকালে রংপুর দিক থেকে আলু নিয়ে একটি ট্রাক বগুড়া দিকে যাচ্ছিল। বাঘোপাড়া বন্দরে ট্রাকটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক মোকারম ঘটনাস্থলেই মারা যান।

এসআই শামসুল হক আরও জানান, মোকারম তার বাড়ি থেকে রিকশা নিয়ে বগুড়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক ও তার সহকারী পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তবে ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। মোকারমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বগুড়ায় আলু বোঝায় ট্রাক উল্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

আপডেট সময় ০২:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩