সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

মেসির রেকর্ড ছুঁয়েও আক্ষেপে পুড়ছেন হল্যান্ড

লাইপজিগের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে ৭-০ গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। যেখানে একাই পাঁচ গোল করেছিলেন আর্লিং হল্যান্ড। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও সেই ম্যাচকে ঘিরে আক্ষেপে পুড়ছেন এই তরুণ তুর্কি।

পুরোটা সময় মাঠে থাকার সুযোগ পেলে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়ার সুযোগ পেতে পারতেন হল্যান্ড। কারণ এক ম্যাচে পাঁচটির বেশি গোল দেওয়ার রেকর্ড নেই কেউরই। বায়ার লেভারকুসেনের বিপক্ষে লিওনেল মেসিও করেছিলেন পাঁচ গোল। তাকে পেছনে ফেলতে পারতেন হল্যান্ড।

এদিন ৫৭ মিনিটের মধ্যেই লাইপজিগের জালে আধ ডজন গোল দিয়ে ফেলেছিল সিটি। যেখানে পাঁচটিই ছিল হালান্ডের। এরপর আর মাত্র পাঁচ মিনিট মাঠে ছিলেন হালান্ড। তার জায়গায় আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজকে মাঠে নামান গার্দিওলা। যে ধারায় সিটি তখন খেলছিল, তাতে বাকি সময়টায় মাঠে থাকলে আরেকটি গোল পেতেই পারতেন এ তরুণ! কিন্তু হালান্ডকে বদল করার পর কেবল একটি গোল পেয়েছে তারা।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠে আসে এ প্রসঙ্গ। উঠে আসে মেসির রেকর্ড ভাঙার বিষয় নিয়েও। উত্তরে মজা করে গার্দিওলা বলেন, ‘যদি ও ২২/২৩ বছর বয়সে এই মাইলফলক অর্জন করে ফেলে তাহলে ওর জীবন বিরক্তিকর হয়ে উঠবে। এখন ওর একটা টার্গেট রইল, সেজন্য আমি বদল করেছি। (বায়ার) লেভারকুসেনের বিপক্ষে মেসির রেকর্ড সম্পর্কে জানতাম না। তবে সাধারণত ম্যাচ শেষ হলে আমি সব খেলোয়াড়কে যতটা সম্ভব খেলতে দিতে চাই।’

কোচ এমন কথা বললেও আক্ষেপে পুড়ছেন হল্যান্ড। আর কিছু সময় পেলে হয়তো নতুন ইতিহাস গড়ে ফেলতে পারতেন তিনি। কিন্তু সে সুযোগটাই যে পেলেন না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যখন আমি মাঠ ছাড়ি তখন তাকে (গার্দিওলা) বলেছিলাম যে, আমি ডাবল হ্যাটট্রিক করতে চাই – কিন্তু আমি কি করতে পারি!’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

মেসির রেকর্ড ছুঁয়েও আক্ষেপে পুড়ছেন হল্যান্ড

আপডেট সময় ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩