ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজউকের নিরীক্ষা শাখায় ‘টুম্পা সিন্ডিকেট’, ফাইল আটকে ঘুষ-হয়রানির অভিযোগ কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ ফায়ার সার্ভিস ডিজি জাহেদ কামালের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ : রাশেদ খাঁন তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুড়ী সীমান্তে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন স্ত্রীর

একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে তার স্ত্রী ইসরাত জাহানের আইনজীবী অ্যাডভোকেট সামছুজ্জামান এ আবেদন করেন।

এদিন আল-আমিনের লিখিত জবাব দাখিলের ওপর শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু আল-আমিন আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন দাখিল করেন। এছাড়া দুই সন্তান নিয়ে আদালতে উপস্থিত হন আল-আমিন স্ত্রী ইসরাত জাহান। এরপর তার আইনজীবী আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এ বিষয়ে আদালত পরে আদেশ পরে দেবে বলে জানান।

এর আগে গত ৭ সেপ্টেম্বর আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। এরপর গত ২৭ সেপ্টেম্বর আসামি আল-আমিন আদালতে উপস্থিত হন। আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

গত ৭ সেপ্টেম্বর আদালতে আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন ইসরাত জাহান। মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর বিয়ে হয় আল-আমিন ও ইসরাতের। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেন না এবং খোঁজ না নিয়ে এড়িয়ে চলছেন। গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তার সঙ্গে সংসার করবে না বলে জানান। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে ২৭ সেপ্টেম্বর জামিন পান আল-আমিন। ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজউকের নিরীক্ষা শাখায় ‘টুম্পা সিন্ডিকেট’, ফাইল আটকে ঘুষ-হয়রানির অভিযোগ

আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন স্ত্রীর

আপডেট সময় ০৩:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২