সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আইয়ার

লম্বা সময় ধরেই পিঠের চোট পিছু ছাড়ছে না শ্রেয়াস আইয়ারের। যে কারণে আরও একটি সিরিজ দর্শক হয়ে কাটাতে হচ্ছে তাকে। অজিদের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ থেকে এবার ছিটকে গেলেন এই মিডল অর্ডার ব্যাটার।

শ্রেয়াসকে না পাওয়ার বিষয়টি বুধবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ভারতের ফিল্ডিং কোচ টি. দিলিপি। গত জানুয়ারির শেষের দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই কারণে খেলতে পারেননি তিনি। পরে খেলা হয়নি তার অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টেও।

দিল্লিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শ্রেয়াস। কিন্তু তেমন কিছু করতে পারেননি তিনি। ইন্দোর ও আহমেদাবাদ টেস্টের একাদশেও রাখা হয় তাকে।

সিরিজের চতুর্থ টেস্টের সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে তার পিঠের চোট। ফলে আহমেদাবাদে ব্যাটিং করতে পারেননি তিনি। নিষ্প্রাণ উইকেটের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। ওই চোটেই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না শ্রেয়াসের।

আগামী শুক্রবার মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে রোববার ও বুধবার। এই সিরিজে পারিবারিক কারণে খেলবেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আইয়ার

আপডেট সময় ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩