ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খাঁর ছেলে স্বাধীন মিয়া (২৫) প্রায় ৬ বছর ধরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

মঙ্গলবার বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ১৫ মার্চ বুধবার সকালে পথচারীরা ব্রিজের নিচে স্বাধীন মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাধীন মিয়ার লাশ উদ্ধার করে। জেলার সদর সার্কেল এএসপি জাকির হোসেন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩