ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

প্রতারণার খপ্পরে পড়ে ধর্ষণ অতঃপর র‍্যাব-৭ এর জালে ধরা ধর্ষক

ভুক্তভোগী ভিকটিম চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় তার স্বামীর সাথে বসবাস করতেন। ভিকটিমের স্বামী একটি নিয়মিত মামলায় ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর হতে ২০২৩ সালের ০৭ মার্চ পর্যন্ত চট্টগ্রাম কারাগারে ছিলে। ভিকটিমের স্বামী কারাগারে থাকা কালীন সময়ে আসামী মোঃ জসিম (৪২) এর সাথে ভিকটিমের মুটোফোনে পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে এই বন্ধুত্বের জের ধরে জসিম ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু ভিকটিম এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় জসিম প্রতারণা ও ব্লাকমেইলের আশ্রয় নেয়। অভিযুক্ত জসিম ভিকটিমের ব্যক্তিগত মুহুর্তের বিভিন্ন ছবি তাকে দেখিয়ে তার সাথে শারীরিক সর্ম্পক করার প্রস্তাব দেয় এবং সে যদি রাজী না হয় তবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে।

পরবর্তীতে আসামী জসিম গত ০১ জানুয়ারি ২০২৩ ইং তারিখে ভিকটিমকে তার ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এভাবে আসামী জসিম ভিকটিমকে ভয় ভীতি প্রদর্শন করে বেশ কয়েকদিন ধর্ষণ করে। গত ০৭ মার্চ ২০২৩ইং তারিখে ভিকটিমের স্বামী জেল হতে বের হলে ভিকটিম তার স্বামীকে উপরোক্ত ঘটনা খুলে বলে এবং সুবিচার পাওয়ার জন্য র‌্যাব-৭, চট্টগ্রামকে বিষয়টি অবগত করে।

ভিকটিমের এরুপ অভিযোগের বিষয়টি র‌্যাব-৭, চট্টগ্রাম মানবিকতার সহিত আমলে নেয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গত ১৪ মার্চ ২০২৩ইং তারিখ ১০৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জসিম (৩২), পিতা-মোঃ সেলিম, সাং-জুলদা, থানা-কর্ণফুলী, চট্টগ্রাম মহানগর‘কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ভিকটিমকে তার ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারংবার ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর মোবাইল তল্লাশী করে ভিকটিমের ০৭ কপি ব্যক্তিগত মুহুর্তের ছবি পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

প্রতারণার খপ্পরে পড়ে ধর্ষণ অতঃপর র‍্যাব-৭ এর জালে ধরা ধর্ষক

আপডেট সময় ১১:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩