বগুড়া শাজাহানপুরে সাংবাদিক উন্নয়ন ফোরাম নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব সংগঠনের নিজস্ব কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বগুড়া পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি ছাইদুজ্জামান তারার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ছানোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন।
বিশেষ অতিথির বক্তব্য দেন শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদত হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক সজিবুল আলম সজিব, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আলম রাজু, দপ্তর সম্পাদক নাজির আহম্মেদ, কোষাধ্যক্ষ গোলাম আযম শামীম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজু আহম্মেদ, সদস্য মাহফুজার রহমান বাবুল, ওয়ালিউল ইসলাম অহেদ।
সভায় শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি শাহাদত হোসেনকে সভাপতি ও মোহনা টেলিভিশন লিঃ এর শাজাহানপুর উপজেলা প্রতিনিধি শাহ্ আলমকে সাধারণ সম্পাদক করে শাজাহানপুর উপজেলা কমিটি গঠন করা হয়।
মেহেদী হাসান লিটন, বগুড়া 





















