ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের অর্তকিত হামলায় হেলাল সরদার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় নিহতের ছোট ভাই শিশির সরদার (২৩) গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় বাজারের ট্রাঙ্কলরি ক্যাভার্ড ভ্যান শ্রমিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় পূর্ব শত্রুতার জেরে এই হামলা ও হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় হাটের ট্রাঙ্কলরি ক্যাভার্ড শ্রমিক অফিসের সামনে হেলাল সরদার ও তার ছোট ভাই শিশির সরদারের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হয়। আহত দুভাইকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেলাল সরদারকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাটোর গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরব্যরত চিকিৎসক ডা.সঞ্চিতা রানী ও ডা: সিগ্ধা আক্তার জানান, নিহত হেলালের ঘাড়ে একটি এবং গলায় ৫টি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শিশিরের হাটুতে ৩ টি ও পিঠে ৬ সেন্টিমিটার ডিপের একটি আঘাতের চিহ্ন রয়েছে। যেটা ফুসফুস পর্যন্ত গেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসা বাদের জন্য চাঁচকৈড় বাজার এলাকার জিল্লুর জামাদারের ছেলে মোঃ তোহা জামাদার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

নাটোরের গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩