ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের দাবিতে বিসিবি প্রেসিডেন্টকে উকিল নোটিশ

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পূর্ণ:বহালের দাবীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টসহ ৫জনকে উকিল নোটিশ দিয়েছেন বগুড়ার বিএনপি নেতা আব্দুল আজিজ হিরা । তার পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. গোবিন্দ বিশ্বাস রবিবার এই নোটিশ প্রেরণ করেন। বিসিবি প্রেসিডেন্ট ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, বিসিবি’র সিইও এবং বগুড়ার জেলা প্রশাসককে ৭দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশ প্রদানকারী বগুড়া জেলা বিএনপি নেতা ও জাতীয় মানবাধিকার সোসাইটি বগুড়া জেলা ইউনিটের সাধারন সম্পাদক আব্দুল আজিজ হিরা নোটিশে উল্লেখ করেছেন, শহীদ চান্দু স্টেডিয়াম বৃহত্তর রাজশাহী বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম। ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ২০০৪ সালে আইসিসি’র যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে আইসিসি’র ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পর শ্রীলংকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ দিন এই স্টেডিয়ামে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন না করায় আইসিসি ভেন্যু বাতিল করে। অবশেষে ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদকে এক পত্রের মাধ্যমে বিসিবি শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেকে প্রত্যাহার করে সকল মালামাল এবং জনবল সরিয়ে নেয় । এটা বগুড়াবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে অবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পূর্ণ:বহালের জন্য বিসিবি প্রেসিডেন্টসহ সংশ্লিদের নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রদানকারী বিএনপি নেতা হিরা বলেন, ৭দিনের মধ্যে কোন জবাব না দিলে কিম্বা ভেন্যু পূর্ণ:বহালের ঘোষনা না দিলে সুপ্রীমকোর্টে রীট দায়ের করা হবে। উল্লেখ্য, বিসিবি শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু প্রত্যাহার করে নেয়ার পর থেকেই বগুড়ার সর্বস্তরের মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের দাবিতে বিসিবি প্রেসিডেন্টকে উকিল নোটিশ

আপডেট সময় ০৮:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩