ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

শার্শার হাড়িখালিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে হাড়িখালি নামক স্থানে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে এক যুবক, আহত হয়েছে আরও দুই জন। নিহত আশরাফুল আলম (১৯) বেনাপোল পোর্ট থানার আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সোমবার (১৩ই মার্চ) সকাল ১১টার দিকে নাভারণ হাড়িখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেট কারে থেকে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত আশরাফুলকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার পর পরই প্রাইভেট চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আজ সকাল সাড়ে ১১টার সময় উলাশীর হাড়িখালী নামক স্থানে ঢাকা মেট্রো-ট-১২-২২১৭ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থল একজন নিহত হয়। সাথে থাকা অপর দুজনকে আহতাবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে জরুরি বিভাগের ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

শার্শার হাড়িখালিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

আপডেট সময় ০৮:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩