ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা আমাদের চেহারা বদলায়নি, তারা ‘জামায়াত’ হঠাৎ করেই বদলে গেল জামালপুরে ধ্বংস করা হলো দুই ইটভাটার চিমনি, আটক ২ সংরক্ষিত নারী আসনের ৬৫ শতাংশই কোটিপতি : টিআইবি নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুরাদনগরে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড   ডাব পাড়া নিয়ে একজনকে ‍কুপিয়ে হত্যার অভিযোগ কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যায় সেই জনিরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি

‌‘শায়খে চরমোনাইর ব্যাংক হিসাব তলব ষড়যন্ত্র’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলব করায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

বুধবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, ‘হাজারো লুটেরা, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংকগুলোতে চিঠি দিয়ে একজন ধর্মীয় আধ্যাত্মিক ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলব দুরভিসন্ধি ও ষড়যন্ত্রমূলক।’

এতে তিনি বলেন, ‘অব্যাহত দুর্নীতির কারণে দেশের অবস্থা যখন করুণ। তখন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারী ও বিদেশে অর্থপাচারকারীরা আঙ্গুল ফুলে বটগাছ বনে গেলেও তাদের ব্যাংক হিসাব তলব না করে একজন ধর্মীয় আধ্যাত্মিক ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার ব্যাংক হিসাব তলব করে দেশের সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।

শহিদুল ইসলাম কবির বলেন, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ ভোলা মানুষকে দ্বীনের পথে এনে অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার ব্যাংক হিসাব তলবে সরকারের সিদ্ধান্ত হয়রানিমূলক। উল্লেখ্য, মঙ্গলবার (১১ অক্টোবর) সৈয়দ ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে ফয়জুল করিমের নামে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তা জানাতে বলা হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, জমা স্থিতি ও কেওয়াইসিসহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সে তথ্যও জানাতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা

‌‘শায়খে চরমোনাইর ব্যাংক হিসাব তলব ষড়যন্ত্র’

আপডেট সময় ০২:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২