ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

নিজের কবর নিজেই খুঁড়ে পাকা করলেন দুলাল

নিজের কবর নিজেই খুঁড়লেন এবং ইট দিয়ে পাকা করে নির্মাণ করলেন বরগুনার ৭০ বছর বয়সী বৃদ্ধ দুলাল ফকির। বরগুনার সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ঢলুয়া আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত দুটি ঘরে বসবাস করেন দুলাল। তার অদূরেই ১০ একর সরকারি জমির এককোণে ইট দিয়ে পাকা একটি ঘর নির্মাণ করেছেন তিনি নিজ কবরস্থানের জন্য। দুলাল চান মৃত্যুর পরে তাকে এখানেই দাফন করা হোক। স্থানীয়ভাবে বেশ পরিচিতি রয়েছে দুলালের। পেশায় তিনি ছিলেন একজন ডোম। বর্তমানে ২০২১ সালের ডিসেম্বরে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় পরিচয় না শনাক্ত হওয়া নিহতদের গণকবরের দেখাশোনা করছেন দুলাল। এর আগে বরগুনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আরশিনগর এলাকার মর্গে মৃতদেহ কাটা-ছেঁড়ার কাজ করতেন তিনি। এই পেশায় থেকেই পরিবারের ভরণপোষণ মিটিয়ে ছেলে-মেয়েকে করেছেন শিক্ষিত। নিজের কবর নিজেই খননের বিষয়ে দুলালের ভাষ্য, সারা জীবন কাজ করেছেন। কারও কাছে হাত পাতেননি। বিদায় বেলায়ও চান না কারও বোঝা হতে। তাই নিজের কবরস্থান নিজেই নির্মাণ করলেন। এছাড়াও আরও কারণ জানিয়েছেন তিনি। দুলাল ফকির বলেন, আমরা ১০ ভাই কিন্তু সবাই মিলে আজ পর্যন্ত মা-বাবার কবরস্থানের সীমানা প্রাচীর পাকা করতে পারিনি। আমি ব্যক্তি উদ্যোগে চেষ্টা করলেও অন্য ভাইদের কারণে তা করা সম্ভব হয়নি। তাই আমি জীবিত থাকতেই আমার কবরটি সুরক্ষিত রাখতে একটি পাকা ঘরের মেঝেতে তৈরি করে যেতে চাই। আমি মারা যাওয়ার পরে যদি লাশটি পাওয়া যায় তাহলে সকলে মিলে এখানে দাফন করবেন। যাতে আমার কবর অন্যরা দেখতে পারে। তবে এলাকাবাসীদের বক্তব্য, মৃত্যুর পর নিজের কবরকে মাজার শরিফ বানানোর লক্ষ্যে পাকা করেছেন দুলাল। স্থানীয়রা বলেন, দুলাল ফকির এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। বরগুনার সব রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভুর সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক দুলালের। তিনি বিভিন্ন সময় জেলা ও জেলার বাইরে গিয়ে মানুষের বিভিন্ন রোগের ঔষধি গাছ ,তাবিজ ও ঝাড়ফুঁক দিয়ে আসছেন। তার ইচ্ছে মৃত্যুর পর যেন তার কবরকে মাজার শরিফ বানানো হয়। ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, লোকমুখে শুনতে পেরেছি দুলাল ফকির ইটের তৈরি ঘরের মধ্যে নিজের কবর স্থাপনের কাজ শুরু করেছে। আমি খোঁজখবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

নিজের কবর নিজেই খুঁড়ে পাকা করলেন দুলাল

আপডেট সময় ০১:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩