ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

আমরা সবাই বাঙ্গালী, সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই–ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারও একক রক্তে এই দেশ স্বাধীন হয়নি। অতএব সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাঙালি। শনিবার রাতে জামালপুরের ইসলামপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে ৫দিনব্যাপী কীর্তন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে কি হয়েছে আপনারা সবাই জানেন। সেই সময় ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সময় গ্রেনেড হামলা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখতে হবে। আর গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের সঙ্গে শামিল হব। বঙ্গবন্ধুকন্যার এই স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে আপনাদের সবার ঐক্যবদ্ধ ও আন্তরিক সমর্থন চাই। কার্ত্তিক চন্দ্র দত্তের সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, হিন্দু বৌদ্ধ খৃিষ্টান কল্যান ট্রাষ্ট্রের সদস্য অংকন কর্মকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমূল্য রতন পাল, কাউন্সিলর মোহন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল ইসলামপুুর,জামালপুর। ১২-০৩-২৩

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

আমরা সবাই বাঙ্গালী, সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই–ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩