ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন

ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লা মারা গেছেন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহ মারা গেছেন। 

রোববার দিবাগত রাত ১২টায় কাউন্সিলর সালেক মোল্লাহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল সত্তর (৭০) বছর। তিনি দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র শোকবার্তায় বলেন, সালেক মোল্লাহ অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি সদাবিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন। সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে সবসময় মানুষের সেবায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তিনি কাউন্সিলর হিসেবে তার ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।

ডিএনসিসি মেয়র শোকবার্তায় আরও বলেন, সালেক মোল্লাহ একজন সফল কাউন্সিলর হিসেবে সবসময় জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে আমরা ডিএনসিসি পরিবারের একজন সদস্যকে হারালাম। ১৫ নম্বর ওয়ার্ডবাসী একজন সত্যিকারের সেবক হারাল। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ

ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লা মারা গেছেন

আপডেট সময় ১২:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩