ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

টি-টোয়েন্টিতে এই দলকেই সেরা বলছেন হাসান

টি-টোয়েন্টি ক্রিকেটের জন্ম প্রায় ১৭ বছর। তবে এখনো পর্যন্ত ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নিজেদের সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। বড় কোনো সাফল্যও দেয়নি ধরা। নানা সময়ে অধিনায়ক কিংবা খেলোয়াড় বদলেও আহামরি সফলতা মেলেনি। তবে সবশেষ চলমান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ খেলছে একদম তরুণ ক্রিকেটারদের নিয়ে।

অভিজ্ঞ সাকিব আল হাসানের নেতৃত্বে এই দলে বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর আনন্দ এই সাকিবের দলই এনে দিয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার মাঠে নামার আগে শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে এনেছিলেন পেসার হাসান মাহমুদ। সেখানে তরুণ এই পেসার বলেন, ‘এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’

প্রথম ম্যাচে হাসান ডেথ ওভারে করেছেন অসাধারণ বোণিং। তবে ডেথ ওভারের চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তরুণ এই পেসার, ‘অবশ্যই যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উপভোগ করি।’

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বিশ্বাস হাসানের, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

টি-টোয়েন্টিতে এই দলকেই সেরা বলছেন হাসান

আপডেট সময় ০৩:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩