ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান হাসান

সাম্প্রতিক সময়ে বল হাতে নিজেকে চেনাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ। যদিও গেল বছর ইনজুরির কারণে বেশিরভাগ সময় থাকতে হয়েছিল মাঠের বাইরে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারো জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তার। সবশেষ বিপিএলেও ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার।

চলতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে প্রতিপক্ষকে বেশ অস্বস্তিতে রেখেছেন। ডেথ ওভারে বল করে ১২ বলে দিয়েছেন মোটে ৫ রান। শিকার করেছেন ২ উইকেট। তার মধ্যে ছিল ইংলিশ অধিনায়ক জস বাটলারের উইকেটও।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার (১০ মার্চ) মিরপুর শেরে-ই বাংলার মাঠে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান। সেখানে তরুণ এই পেসারের কাছে জানতে চাওয়া হয় ক্যারিয়ার শেষে কত উইকেট দেখতে চান নিজের নামের পাশে। জবাবে হাসানের অকপট জবাব, ‘অবশ্যই ৫০০ উইকেট।’

এদিকে প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হাসান। বলেন, টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতবে।

বিপিএল নিজের পারফর্ম নিয়ে তরুণ এই পেসার বলেন, ‘বিপিএলে আলহামদুলিল্লাহ ভালো গেছে আমার। চেষ্টা ছিল দলের জন্য কন্ট্রিবিউট করার। হয়তো ১ টা ম্যাচে করতে পারিনি। তবে বেশিরভাগ ম্যাচেই চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। এটা এখন অবশ্যই সাহায্য করছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান হাসান

আপডেট সময় ০২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩