ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে পিকআপের চালকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ওভারটেকিং করতে গিয়ে মাছ বহনকারী পিকআপের সাথে যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক আলমগীর হোসেন (৩৫)নিহত হয়। এসময় আরো তিনজন আহত হয়েছে। আহতরা হলেনঃ যাত্রীবাহী বাসের সুপারভাইজার লুৎফর রহমান (৫০), চালকের সহকারী রাকিবুল ইসলাম (৩৮), পিকআপের যাত্রী মাছ ব্যাবসায়ী স্বপন কুমার (৪৫)।

শুক্রবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে একজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দুইজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত পিকআপ চালক আলমগীর সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার জহুরুল ইসলামের ছেলে। বনপারা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা একরামুল আলম বলেন, রাজশাহীর বানেশ্বর থেকে ছেড়ে আসা মাছ বোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন ২০-৯৫৫৯) সাথে থানা মোড় এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপারসোনি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৬১৬) পরিবহন একটি গাড়ীকে ওভারটেকিং করতে গিয়ে মাছ বোঝাই পিকআপের সাথে মুখোমুগি সংঘর্ষ হয়। এতে চাপা লেগে পিকআপের চালক নিহত হয়। আক্কাস আলী নামে এক প্রত্যক্ষদর্শি জানান, দুর্ঘটনার সময় আমি জমিতে কাজ করতে ছিলাম। ঘটনার সময় ওই বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মাছের গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এতে মাছের গাড়ি বাসের নিচে চাপা পড়ে দুমরে মুচরে যায়। এসময় পিকআপ চালক গাড়ির মধ্যে চাপা পড়ে মারা যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার পর তার মৃতদেহ উদ্ধর করে। আহত সুপারসনি বাসের সুপারভাইজার লুৎফর রহমান জানান, তাদের মাছের গাড়ীটিও দ্রুত গতীতে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী যাত্রিবাহি বাস তাদের গাড়ির সাথে ধাক্কা দিলে গাড়িটি দুমরে মুচরে যায়। এসময় চালক গাড়ির মধ্যে চাপা পড়ে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড়

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে পিকআপের চালকের মৃত্যু

আপডেট সময় ০২:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩