সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড়
বিএনপির সমাবেশ

মিরসরাইয়ের মহাসড়কে ছাত্রলীগ-যুবলীগের অবস্থান

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আসছেন বিএনপি নেতাকর্মীরা।

এ অবস্থায় বুধবার (১২ অক্টোবর) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী দৈনিক আমাদের মাতৃভূমি কে অভিযোগ করে বলেছেন, মিরসরাই হয়ে চট্টগ্রাম আসার পথে রামগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলায় নেতাকর্মীদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শাহীদুল ইসলাম চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগের হামলায় বারইয়ারহাটে চার এবং উপজেলার বিভিন্ন জায়গায় আরও ছয় নেতাকর্মী আহত হয়েছেন। তবে গাড়ি ভাঙচুর ও হামলার বিষয়টি অস্বীকার করেছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা। দৈনিক আমাদের মাতৃভূমি কে তিনি বলেন, গাড়িতে কোনো হামলা বা নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেনি। তাদের কাজই হচ্ছে অপ্রপচার করা।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর ও অগ্নি সন্ত্রাস করেছেন। এবার যেন কোনো ধরনের নাশকতা করতে না পারেন, সেজন্য মহাসড়কের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, জোরারগঞ্জ এলাকায় কোনো হামলার ঘটনা ঘটেনি। এছাড়া কেউ কোনো অভিযোগও করেননি।

উল্লেখ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে ৫ নেতার মৃত্যু ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ দুপুর ২টার দিকে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির কেন্দ্র ঘোষিত গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি

বিএনপির সমাবেশ

মিরসরাইয়ের মহাসড়কে ছাত্রলীগ-যুবলীগের অবস্থান

আপডেট সময় ০২:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২