ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বিস্ফোরণের ঘটনা অত্যন্ত সন্দেহের মধ্যে আছে : মির্জা আজম

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত সন্দেহের মধ্যে আছে বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব ঘটনায় কোনো নাশকতা থাকলে তা উদঘাটন করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বুধবার (৮ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন রোগীদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দেখতে আসেন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। এরপর দলটির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করা হয়।

বিস্ফোরণগুলো ঘটছে এতে সরকার সন্দেহ করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন, আমাদের অবশ্যই সন্দেহ হচ্ছে। কারণ পরপর কয়েকটি ঘটনা। একটি ঘটনা হলে দুর্ঘটনা হিসেবে মনে করা যেত। কিন্তু পরপর একই ধরনের ঘটনা ঘটেছে। অতএব এটা অত্যন্ত সন্দেহের মধ্যে আছে।

তিনি আরো বলেন, আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের যে সাপোর্ট বা ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী উদঘাটন করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি।

সাংগঠনিক সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদেরকে রোগীদের খোঁজ-খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমরা রোগীদের খোঁজ নিয়ে আসলাম। তাদের সর্বোচ্চ চিকৎসা দেওয়া হচ্ছে এবং রোগীদের যত ধরনের সহায়তা দরকার সেটা দেওয়ার জন্য নির্দেশনা আছে। তাদের চিকিৎসার বিষয়ে ডাক্তাররা তাদের সর্বোচ্চটা দিচ্ছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং আওয়ামী লীগ তাদের পাশে থাকবে বলেও জানান মির্জা আজম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বিস্ফোরণের ঘটনা অত্যন্ত সন্দেহের মধ্যে আছে : মির্জা আজম

আপডেট সময় ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩