ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ : এখনো চলছে উদ্ধার কার্যক্রম

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ফের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে ভবন ঝুঁকিপূর্ণ হওয়া এখনো ভেতরে প্রবেশ করতে পারছেন না উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি উদ্ধারকাজে সহায়তা করছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, রেড ক্রিসেন্ট,  আরবান কমিউনিটি সেচ্ছাসেবী টিম ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে দুর্ঘটনা কবলিত ওই ভবনের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির সামনের অংশের কয়েকটি দোকানে উদ্ধার কাজ চালাচ্ছে। সঙ্গে রয়েছে র‌্যাবের একটি দল। বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় বেইজমেন্টে প্রবেশ করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ভবনটির বেইজমেন্টে আরও কেউ আটকে থাকতে পারে। গতকাল ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীল পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল।

এদিকে ঘটনার দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বুয়েটের বিশেষজ্ঞ দল এবং রাজউক কর্মকর্তারা এখনো ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের এয়ার কন্ডিশন বিস্ফোরিত হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত) ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে‌ছে প‌রিবার।

ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে ২০ জন চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়া‌র্ডে র‌য়ে‌ছে। বার্ন ইউ‌নি‌টে রয়েছে ১১ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব

গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ : এখনো চলছে উদ্ধার কার্যক্রম

আপডেট সময় ০৩:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩