ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে একটা দোকানও থাকলে, মিজানেরটাও থাকতে হইবো’ আবারও ক্যান্সারে আক্রান্ত সামিয়া আফরিন পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত বদলগাছীতে রোগীদের খাবারের মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি শেখ রেজাউল ইসলাম রেজু  মাইকেল ও স্ত্রী জান্নাত নীলার বিরুদ্ধে শত কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে ক্ষমতার বলয় ও টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ পূর্বের তদন্তের অগ্রগতি নেই, নতুন করে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তির দলিলে মোর্শেদ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে‘সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। রোববার (৫ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যু হওয়া প্রবেশ লাল শর্মা (৫৫) সীতাকুণ্ডের ভাটিয়ারীর ৬ নম্বর ওয়ার্ডের মৃত মতিলাল শর্মার ছেলে,তিনি সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টটির অপারেটর ছিলেন।

লাল শর্মার ছোট ভাই নয়ন লাল শর্মা জানান, বিস্ফোরণে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছিল তার,পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়,সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার রাতে মারা যান প্রবেশ লাল শর্মা।

নিহত অন্য ছয় জন হলেন- লক্ষ্মীপুরের কমলনগর এলাকার মহিজল হকের ছেলে সালাউদ্দিন (৩৩), নেত্রকোনার কলমাকান্দা এলাকার খিতিশ রংদীর ছেলে রতন নকরেক (৫০), নোয়াখালীর সুধারাম এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মো. কাদের মিয়া (৫৮), সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মৃত বিম রুগার ছেলে সেলিম রিছিল (৩৯), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে শামসুল আলম (৬৫) এবং সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. ফরিদ (৩২)।

এর আগে গত শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে,ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।

এ ঘটনায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন,তাদের মধ্যে প্রভাষ নামের একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা,নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা গেলেও একজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ফুটপাতে একটা দোকানও থাকলে, মিজানেরটাও থাকতে হইবো’

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

আপডেট সময় ১২:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩